ওমরাহ ভিসা নিয়ে সৌদির নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ৩১ অক্টোবর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
গরমকাল শেষ হয়ে সৌদি আরবের আবহাওয়া ঠান্ডা হওয়া শুরু হয়েছে। এতে করে দেশটিতে ওমরাহ যাত্রীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে ওমরাহর ভিসার মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। যেন আরও বেশি মানুষ ওমরাহর জন্য আসতে পারেন।
সংবাদমাধ্যম আল-আরাবিয়া শুক্রবার (৩১ অক্টোবর) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় ওমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করেছে। যেদিন ভিসা ইস্যু করা হবে সেদিন থেকে এক মাসের মেয়াদ শুরু হবে।
গত জুনের শুরুতে নতুন ওমরাহ মৌসুম শুরু হয়। ওই সময় থেকে এখন পর্যন্ত ৪০ লাখ বিদেশিকে ওমরাহ ভিসা দিয়েছে সৌদি। যা পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে সর্বোচ্চ ভিসা দেওয়ার রেকর্ড।
ভিসার মেয়াদ কমার নতুন নিয়মটি আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে। যদি ভিসা ইস্যুর পর ভিসাপ্রাপ্ত ব্যক্ত ৩০ দিনের মধ্যে সৌদিতে না আসেন তাহলে তার ভিসাটি বাতিল হয়ে যাবে।
ওমরাহর ভিসার মেয়াদ কমালেও কেউ যদি সৌদিতে আসেন তাহলে তাকে ৩০ দিনের মধ্যেই সৌদি ছাড়তে হবে, এমনটি নয়। মানে ভিসায় তিন মাস থাকার অনুমতি থাকলে তিন মাসই ওই ব্যক্তি থাকতে পারবেন। শুধুমাত্র আর ওমরাহ করতে পারবেন না।
সৌদির ওমরাহ ও ভ্রমণ কমিটির উপদেষ্টা আহমেদ বাজাফার বলেছেন, ঠান্ডার মাসগুলোতে সাধারণত বেশি মানুষ ওমরাহ করতে আসেন। এই সময়টায় যেন কাবায় বেশি ভিড় না হয়ে যায় তাই ওমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করা হয়েছে ।
ওমরাহ শুধুমাত্র মক্কায় করা হলেও, অনেকে ওমরাহ শেষে মদিনায় যান। সেখানে হযরত মুহাম্মদ (সাঃ)-এর কবর জিয়ারত করেন তারা।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না






