ওমিক্রনে শেষ নয়, পরবর্তী ধরন হবে আরও সংক্রামক, বলছে হু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫২ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
করোনা ভাইরাসের শেষ ধরন ওমিক্রন নয়। করোনার পরবর্তী ধরন হতে পারে আরও বেশি সংক্রামক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এ সতর্কবার্তা দিয়েছে। বুধবার টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
এ প্রেক্ষাপটে কোভিড ঠেকাতে যথাযত পদক্ষেপ নেয়ার ওপর জোর দিয়েছে হু।
হু এর কোভিড-১৯ টেকনিক্যাল কর্মকর্তা ও মার্কিন মহামারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরকোভ বলেন, ‘আমাদের বলা সর্বশেষ ধরন হবে না ওমিক্রন। পরবর্তী উদ্বেগের ধরনটি হবে আরও বেশি যুতসই; অর্থাৎ এটা হবে আরও বেশি সংক্রামক। কারণ এখন যেটা ছড়িয়ে পড়ছে, ওই ধরনটিকে সেটা অতিক্রম করে যেতে হবে।’
তিনি বলেন, ‘তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো- ভবিষ্যতের ধরনটি কতোটা ভয়ানক হবে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এ আশঙ্কা রয়েছে যে, গুরুতর অসুস্থতা ও মৃত্যু ঠেকাতে টিকা গ্রহণের ওপর গুরুত্ব দেয়া সত্ত্বেও ভবিষ্যতে আরও বেশি রোগ প্রতিরোধ ক্ষমতাকে ফাঁকি দেয়ার ঘটনা ঘটবে, যা প্রচলিত টিকাগুলোকে নতুন ধরনের সামনে কম কার্যকর প্রমাণ করবে।
মারিয়া ভ্যান কেরকোভ বলেন, ‘আমরা এ ধরনের পরিস্থিতিতে পড়তে চাই না। তাই আমরা সংক্রমণ কমিয়ে আনার বিষয়টি নিশ্চিত করতে চাই।’
তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা, যথোপযুক্ত পদক্ষেপের মাধ্যমে কোভিড-১৯ এর বিস্তার কমিয়ে আনা যাবে। কিন্তু এসব বিস্তারের মধ্যেও যারা টিকা নেননি বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে এসেছে, তাদের মধ্যে বিরূপ পরিস্থিতি দেখা যেতে পারে।’
তিনি সতর্ক করে বলেন, করোনা ভাইরাস যেহেতু শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়, সেহেতু ঋতু পরিবর্তনের সঙ্গে এ রোগের প্যাটার্ন পরিবর্তন হতে পারে।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী








