ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠছে আজ, মুখোমুখি নিউজিল্যান্ড-ইংল্যান্ড
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৫ এএম, ৫ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
প্রতীকী ছবি
ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের লড়াই শুরু হচ্ছে আজ। ১৩তম আসর এটি। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের সবুজ গালিচায় উদ্বোধনী ম্যাচে গেল আসরের দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড-ইংল্যান্ড লড়বে।
গত আসরে ইংলিশদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল কিউইদের। প্রথম ম্যাচটা সেটার প্রতিশোধ নেয়ার মঞ্চ হিসেবেই দেখছে উইলিয়ামসন-বোল্টরা। অন্যদিকে, শিরোপা ধরে রাখর মিশন শুরু থেকেই সতর্ক ইংল্যান্ড।
ম্যাচটি শুরু হবে আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
চার বছর ঘুরে আবারও ক্রিকেটের মহাযজ্ঞ ওয়ানডে বিশ্বকাপ। ক্রিকেটের সবচেয়ে জমজমাট ও মর্যাদার আসরও এটিই। ব্যাট-বলের লড়াইয়ের বুদ হতে প্রস্তুত লক্ষকোটি ক্রিকেটভক্ত।
গেল আসরে কাপ না জেতার আক্ষেপ ঘুচেছে ক্রিকেটের আতুড়ঘর ইল্যান্ডের। নিউজিল্যান্ডকে কান্নায় ডুবিয়ে নিজেদের মাঠে শিরোপা উৎসব করেছিল ইংলিশরা। এবার তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ সেই কিউইরাই।
চ্যাম্পিয়নের তকমা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়েই ভারতের মাটিতে পা রেখেছে ইংল্যান্ড। দলও আছে দারুন ছন্দে। প্রথম ম্যাচ জিতে এগিয়ে থাকার লক্ষ্য নিয়েই মাঠে নামছে জস বাটলার-মইন আলিরা।
একদিনের ক্রিকেটে মুখোমুখি লড়াইয়ে অবশ্য খুববেশি এগিয়ে নেই ইংলিশরা। ৯৫ ম্যাচের দেখায় ৪৫ বার জিতলেও ৪৪ ম্যাচে হারের রেকর্ড রয়েছে বাটলার বাহিনীর।
এদিকে, ক্রিকেটের বিশ্ব আসরে এসে নিউজিল্যান্ডের জ্বলে ওঠার রেকর্ড বেশ পুরোনো। রিচার্ড হ্যাডলি থেকে মার্টির ক্রো, স্টিফেন ফ্লেমিং থেকে ড্যানিয়ার ভেটরি। ক্যারিয়ারজুড়ে আলো ছড়িয়েও বিশ্বকাপ ছুঁতে পারেনি কেউই।
শেষ দুই আসরে প্রতিবারই ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। গেল বারের মতো এবারও নেতৃত্বভার উইলিয়ামসনের কাঁধেই। গেল বিশ্বকাপের ফাইনালে হারের শোধ নিয়েই এবারের যাত্রাটা শুরু করতে চায় কিউইরা।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











