ওয়ারী ও গুলিস্তানে ককটেল বিস্ফোরণ, নারীসহ আহত ২
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৭ এএম, ২০ নভেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
রাজধানীর ওয়ারী থানার সামনে ও গুলিস্তানে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে ককটেল বিস্ফোরণে নারীসহ দুইজন আহত হয়েছেন।
রোববার (১৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহতরা হলেন, মাকসুদা বেগম (৫৫) ও যুবলীগ কর্মী রিয়াজ (৪০)।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, ককটেল বিস্ফোরণে আহত এক নারী ও পুরুষ এসেছিলেন। দুজনকে চিকিৎসা শেষে ছেড়ে দিয়েছেন চিকিৎসক।
ওয়ারী থানার সামনে ককটেল বিস্ফোরণে আহত হন মাকসুদা বেগম। তার স্বামী আবুল বাশার সিকদার গণমাধ্যমকে বলেন, ওয়ারী থানার সামনে ককটেল বিস্ফোরণে আমার স্ত্রীর ডান হাতের কব্জিতে ও কনুইয়ের উপরে স্প্রিন্টারের আঘাত লাগে। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসা শেষে বাসায় চলে যাচ্ছি।
আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে ককটেল বিস্ফোরণে আহত রিয়াজ গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগের পার্টি অফিসের সামনের ফুটপাত দিয়ে যাওয়ার সময় কে বা কারা উপর থেকে ককটেল নিক্ষেপ করে। এতে আমার ডান হাতের কনুইয়ে স্প্রিন্টার আঘাত করে। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসা শেষে ছেড়ে দিয়েছেন চিকিৎসক।
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট