ওয়েব সিনেমায় জোভান, সঙ্গে পূজা চেরি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৯ পিএম, ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
টেলিভিশন ছাপিয়ে ছোট কিংবা বড়; দুই পর্দার অভিনয়শিল্পীরাই এখন ঝুঁকছে ওটিটি প্লাটফর্মের দিকে। নাটকে তুমুল ব্যস্ত থাকলেও এখন ওটিটিতেই মনোযোগ দিতে চান ছোট পর্দার জনপ্রিয় তারকা ফারহান আহমেদ জোভান। এরইমধ্যে অংশ নিয়েছেন নতুন একটি ওয়েব সিনেমার শুটিংয়ে।
শুটিংয়ে অংশ নিতে গেল সপ্তাহেই এই অভিনেতা পাড়ি জমিয়েছেন সুদূর ব্যাংককে। ওয়েব সিনেমাটির নাম ‘পরী’। এখানে জোভানের বিপরীতে অভিনয় করছেন চলচ্চিত্র তারকা পূজা চেরি। এবারই প্রথম তারা একসঙ্গে জুটি বেঁধেছেন। সিনেমাটি নির্মাণ করছেন মাহমুদুর রহমান হিমি।
ব্যাংকক থেকে মুঠোফোনে জোভান জানান, সিনেমাটি নির্মিত হচ্ছে আমাদের দেশেই ঘটে যাওয়া এক সত্য ঘটনার ছায়া অবলম্বনে। হিউম্যান ট্রাফিকিং নিয়ে এর গল্প হলেও এখানে ড্রামা, রোমান্স, থ্রিল সবকিছুই থাকছে। এখানে তাকে দেখা যাবে দেশীয় শোবিজের একজন বড় তারকা অর্থাৎ সুপারস্টার চরিত্রে।
‘বেস্ট ফ্রেন্ড’ খ্যাত এই তারকা বলেন, ‘ওটিটিতে এখন ভালো ভালো কাজ হচ্ছে, আমি নিজেও এর অংশ হতে চেয়েছিলাম। যার জন্য একটা গল্পের অপেক্ষা করছিলাম। গল্পটা পছন্দ হওয়ায় কাজটি করতে রাজি হই। আমি এর আগে ওটিটিতে কাজ করলেও সেগুলো নিয়ে কিছু বলতে চাই না, তবে এই কাজটাকেই ওটিটিতে আমার প্রথম কাজ হিসেবে বিবেচিত করবো।’
জানা গেছে, সিনেমাটি নির্মিত হচ্ছে দেশীয় একটি নতুন ওটিটি প্লাটফর্মের জন্য। এরমধ্যে ব্যাংককের থাইল্যান্ডে তিনদিন শুটিং হয়েছে, আরও পাঁচদিন হবে। এরপর বাকি অংশের কাজ হবে ঢাকাতে।
রায়হান খানের চিত্রনাট্য এবং নাইনটিন ফিফটি টুয়ের ব্যানারে নির্মিত এ সিনেমায় জোভান-পূজা ছাড়া আরও অভিনয় করছেন তারিক আনাম খান, বাচ্চু, সিনথিয়া প্রমুখ। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে এটি মুক্তি পাবে বলে জানা গেছে।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি