ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ২২:১৬:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

ওয়েব সিরিজে যৌনকর্মী চরিত্রে ৬ নায়িকা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার

ওয়েব সিরিজে যৌনকর্মী চরিত্রে ৬ নায়িকা।  ছবি: সংগৃহীত

ওয়েব সিরিজে যৌনকর্মী চরিত্রে ৬ নায়িকা। ছবি: সংগৃহীত

সঞ্জয়লীলা বানসালি মানেই চমক। আবারো নতুন চমক নিয়ে আসছেন তিনি। কিছুদিন আগেই সঞ্জয়লীলা বানসালির মুন্সিয়ানার ছোঁয়ায় ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’ হয়ে উঠেছিলেন আলিয়া ভাট। বক্স অফিসে সাফল্যও পেয়েছিল সিনেমাটি। এবারে পতিতাপল্লির কাহিনি নিয়ে হীরামান্দি নামের একটি ওয়েব সিরিজ তৈরি করছেন পরিচালক। আর তাতে রয়েছেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, শারমিন সিগাল ও সানজিদা শেখ। বড়পর্দা ও ছোটপর্দার এই ছয় নায়িকাই এবার বানসালির তুরুপের তাস।

স্বাধীনতার আগে লাহোরের বারবনিতাদের জীবন কেমন ছিল। কারা রানির মতো জীবন অতিবাহিত করতেন। কারাই বা প্রতিমুহূর্তে সমাজের চোখে চোখ রেখে নিজের শর্তে চলতেন, সেই কাহিনিই বনসালির এই নতুন সিরিজে দেখা যাবে। জানা গেছে, ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র শুটিংয়ের সেটকেই নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর সেখানেই হীরামান্দির শুটিং করা হচ্ছে।

সিরিজের দুটি ফার্স্টলুক টিজার প্রকাশ করা হয়েছে। একটিতে নায়িকারা সোনালি পোশাকে রয়েছেন, আরেকটিতে কালো পোশাকে। এর আগে হীরামান্দি নিয়ে কথা বলতে গিয়ে সঞ্জয় লীলা বানসালি জানিয়েছিলেন, এটি তার ড্রিম প্রজেক্ট। অনেক পরিকল্পনা, প্রস্তুতির পর কাজটি শুরু করছেন। এই সিরিজের মাধ্যমে বারবনিতার জীবনের চালচিত্র সারাবিশ্বের দর্শকদের সামনে তুলে ধরতে চান তিনি। তাই কোনো খামতি রাখতে চান না। নেটফ্লিক্সে দেখা যাবে হীরামান্দি। তবে কবে থেকে, তা এখনো জানা যায়নি।