ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১৫:৩৩:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি 

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৬ এএম, ২৫ মার্চ ২০২৬ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

আবার অসুস্থ হয়ে পড়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

আজ বুধবার আচমকা শারীরিক অসুস্থতা অনুভব করায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় তার সঙ্গে ছিলেন পুত্র ও লোকসভা সাংসদ রাহুল গান্ধী এবং কন্যা প্রিয়ঙ্কা গান্ধী বঢরা।

ঠিক কী কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তা জানতে চিকিৎসকেরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করছেন। এর আগে, চলতি বছরের জানুয়ারি মাসেও সর্দি-কাশির সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।

উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বর মাসে ৭৯ বছরে পা দেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এই বর্ষীয়ান নেত্রী। গত বছরও ফেব্রুয়ারি ও জুন মাসে একাধিকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে।

এছাড়া, ২০১১ সালের আগস্টে ক্যানসারের চিকিৎসার জন্য তার অস্ত্রোপচার হয়েছিল। পরবর্তীতে ২০২২ সালে তিনি দুইবার করোনা আক্রান্ত হন। বর্তমানে তার শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন চিকিৎসকেরা।