কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ১২:০৭ পিএম, ২৮ অক্টোবর ২০১৭ শনিবার
রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার সকাল পৌনে ১১টার দিকে তিনি তার গুলশানের বাসা থেকে বের হন।
তার আগে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী এ সফরে সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু, বরকতুল্লাহ বুলু প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপির চেয়ারপারসনের চারদিনের কর্মসূচি সম্পর্কে জানানো হয়েছে, খালেদা জিয়া ঢাকা থেকে সরাসরি নিজের নির্বাচনী জেলা ফেনীতে যাবেন। সেখানে তিনি সার্কিট হাউসে দুপুরের খাবার ও নামাজ আদায় করবেন।
কিছু সময় সেখানে বিরতি দিয়ে বিকেলে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন। রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে থাকবেন তিনি।
আগামীকাল রোববার সকালে কক্সবাজারের উদ্দেশে রওনা হবেন খালেদা জিয়া। সে সময় চট্টগ্রাম ও আশপাশের জেলার নেতরাও তার সঙ্গে যুক্ত হবেন। এ দিন কক্সবাজার জেলা সার্কিট হাউসেই বিশ্রাম নেবেন তিনি।
পরের দিন সোমবার সকাল ১১টায় রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ দিতে যাত্রা করবেন তিনি। কক্সবাজারের উখিয়ার বালুখালী, বোয়ালমারা ও জামতলী রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন খালেদা জিয়া। এদিন দুপুরে ফিরে জেলা সার্কিট হাউসেই বিশ্রাম নিবেন। পরে বিকেলে কক্সবাজার থেকে চট্টগ্রামে ফিরে সেখানেই রাতযাপন করবেন।
মঙ্গলবার রাজধানী ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছাড়বেন খালেদা জিয়া। আসার পথেও ফেনীতে কিছু সময় যাত্রা বিরতি দেবেন খালেদা জিয়া।
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার











