কক্সবাজারে ট্রাকচাপায় নারীসহ নিহত ২
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০০ পিএম, ৭ মার্চ ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের কলাতলী ডলফিন মোড়ে সিমেন্ট বোঝাই ট্রাকচাপায় নারীসহ দুই পথচারী নিহত হয়েছে। শনিবার (৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সিমেন্ট বোঝায় একটি ট্রাক পথচারীকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, কক্সবাজার শহরের কলাতলী এলাকার লাল মিয়ার স্ত্রী মোমেনা বেগম (৬০) ও ঢাকা উত্তরা এলাকার সাহাদত হোসেন (৪৫)। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন।
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজারমুখী সিমেন্ট বোঝাই একটি ট্রাক (চট্ট মেট্রো-ট-১১-৬৮২৮) নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দেয়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে একজনের মৃত্যু হয়। এঘটনায় আহত হয়েছে অন্তত ১০ পথচারী।
আহতরা হলো- কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার অ্যাডভোকেট ওসমান গনি (৪৫), উখিয়ার কোটবাজার এলাকার আবদুল আমিনের ছেলে জসিম উদ্দীন (২৫), বশরত আলীর ছেলে মুজিব (৪৫), শফিউল্লাহর ছেলে জিকু (৩০), মহেশখালী এলাকার আবুল কাশেমের ছেলে জয়নাল (৩৫), তার বড় ভাই আবুল হোসেন (৪৫) ও ছেলে রাশেদুল হক (১৭) সহ অন্তত ১০ জন। খবর পেয়ে কক্সবাজার সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে জানান, ঘটনাস্থলে একজনসহ দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের দুইজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, অবৈধ গাড়ি পার্কিং ও ফুটপাত দখলের কারণে এই অনাকাঙ্খিত মৃত্যু এড়ানো সম্ভব হয়নি।
-জেডসি
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে
- সাবিনাদের সঙ্গে এ কেমন ধরনের আচরণ!
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়







