কক্সবাজারে নারীসহ ৬ ‘মানবপাচারকারী’ গ্রেফতার
আপডেট: ০৫:৫০ পিএম, ৫ জুন ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, কক্সবাজার : মানবপাচারের সাথে জড়িত থাকার অভিযোগে কক্সবাজারের চকরিয়া, মহেশখালী, রামু ও উখিয়া উপজেলা থেকে দুই নারীসহ ছয় মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে তাদের গ্রেফতার করা হয়।
চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে মোহাম্মদ হোছাইনের স্ত্রী ফটো বেগম (৩০) ও কামাল হোছাইন (২১) নামে দুইজন গ্রেফতার করে পুলিশ।
চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার পথে চকরিয়ার ওই গ্রামের তিন যুবক নিখোঁজের ঘটনায় গত ১ জুন সাত মানব পাচারকারীর বিরুদ্ধে নিখোঁজ মোক্তার আহমদের স্ত্রী তছলিমা বেগম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার রাতে তাদের পুলিশ গ্রেফতার করেছে।
এদিকে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মহেশখালী থেকে হোসনে আরা বেগম রেশমী (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করে পুলিশ।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, তার বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে ২টি মামলা রয়েছে।
অন্যদিকে উখিয়া থানা পুলিশ সকালে জালিয়াপালং মানবপাচারকারী আবদুল জলিল (৩০)নামে গ্রেফতার করেছে। আবদুল জলিল ওই এলাকার শফিকুর রহমানের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম চৌধুরী জানান, গ্রেফতার আবদুল জলিলকে জেল হাজতে পাঠানো হয়েছে।
অপরদিকে জেলা গোয়েন্দা পুলিশ ও রামু থানা পুলিশ সকালে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মৃত মানবপাচারকারী মোহাম্মদ মোস্তফা (২৭) ও মোহাম্মদ আলমকে (৩০)গ্রেফতার করেছে।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি দেওয়ান আবুল হোসেন জানান, রামুতে গ্রেফতার দুই মানবপাচারকারী মিয়ানমারের নাগরিক। তারা উখিয়ার কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে জেল হাজতে পাঠানো হয়েছে।
০৫.০৬.২০১৫
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন











