কক্সবাজারে রোহিঙ্গাসহ আরো ৮০ জন করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৬ পিএম, ১৯ জুন ২০২০ শুক্রবার
কক্সবাজারে রোহিঙ্গাসহ আরো ৮০ জন করোনায় আক্রান্ত
কক্সবাজারে তিনজন রোহিঙ্গাসহ নতুন করে ৮০ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৮৪৯ জন। এদের মধ্যে ৪৩ জন রোহিঙ্গা রয়েছেন। আজ শুক্রবার সকালে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ‘বৃহস্পতিবার কক্সবাজার মেডিকেল ল্যাবে নতুন করে ১০৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিনজন রোহিঙ্গাসহ জেলার ৮০ জন বাসিন্দা রয়েছেন। আর পাশের জেলা বান্দরবানের ২৯ জন বাসিন্দা আছেন।’
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কক্সবাজারের ৮টি উপজেলা ও উখিয়া-টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পসহ পাশের বান্দরবান জেলা এবং চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগড়া উপজেলার থেকে সংগৃহীত ৭৫০ জনের নমুনা কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। এতে ১১৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে নতুন করে ১০৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। আর চারজনের ফলোআপ ফলাফল হিসেবে করোনা পজিটিভ আসে।
সিভিল সার্জন বলেন, ‘জেলায় নতুন আক্রান্ত ৮০ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ২৪ জন, টেকনাফ উপজেলার ১৩ জন, উখিয়া উপজেলার সাতজন, মহেশখালী উপজেলার ছয়জন, কুতুবদিয়া উপজেলার একজন, রামু উপজেলার ১৫ জন, পেকুয়া উপজেলার তিনজন এবং চকরিয়া উপজেলার আটজন বাসিন্দা রয়েছেন। এ ছাড়া তিনজন রোহিঙ্গা নাগরিকও রয়েছেন।’
কক্সবাজার জেলায় মোট ১ হাজার ৮৪৯ জন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৮৩৫ জন, রামু উপজেলার ১৫০ জন, উখিয়া উপজেলার ২২৩ জন, টেকনাফ উপজেলার ১৫৯ জন, চকরিয়া উপজেলার ২৭৬ জন, পেকুয়া উপজেলার ৮২ জন, মহেশখালী উপজেলার ৭০ জন ও কুতুবদিয়া উপজেলার ১১ জন বাসিন্দা রয়েছেন। এ ছাড়া উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের ৪৩ জন রোহিঙ্গা রয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া জানান, গত ১ এপ্রিল থেকে কক্সবাজার মেডিকেল ল্যাবে করোনা আক্রান্তদের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। গত ৭১ দিনে মোট ১৩ হাজার ৮৩৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮৯ জন এবং মৃত্যু হয়েছে ২৯ জনের। এদের মধ্যে তিনজন রোহিঙ্গা রয়েছেন।
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি











