কঙ্গনার কারণে ভাঙতে বসেছিল অজয়-কাজলের সংসার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৩ পিএম, ৩ এপ্রিল ২০২২ রবিবার
ফাইল ছবি
বলিউডে কান পাতলেই বেশ কয়েকজন তারকার নাম অনায়াসে উঠে আসে পরকীয়া প্রসঙ্গে। সে অমিতাভ বচ্চনই হোক বা শাহরুখ খান। সেই তালিকাতে নাম রয়েছে অজয় দেবগনেরও। জীবনে একাধিক জটিলতা, বিতর্কের মাঝে বার বার যে নামটা তার নামের পাশে বসিয়ে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে তা হল কঙ্গনা রানাওয়াত। কাজলের সঙ্গে অজয় দেবগনের সম্পর্কের গভীরতা মাপার প্রয়োজন নেই, বি-টাউনে নিজেদের সম্পর্কের দাপট তারা ইতিমধ্যেই প্রমাণ করেছেন।
তবে সব সম্পর্কের মতই কঠিন পরিস্থিতি দিয়ে যেতে হয়েছিল তাদেরও। কারণ অজয়ের জীবনে তখন নতুন প্রেমের ঝড়। 'ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই' ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন অজয় আর কঙ্গনা। খবর সামনে উঠে আসে, একসঙ্গে গোপনে ডেট করছেন এই দুই তারকা। সে ঘনিষ্ঠতার খবর পৌঁছায় কাজলের কাছেও। দেবগণ দম্পতির দুই সন্তান যুগ আর নায়সা তখন একদমই ছোট। কঙ্গনাকে নিয়ে দুইজনের অশান্তি নাকি এমন চরমে চলে যায় যে কাজল বাড়ি ছেড়েই চলে যেতে চেয়েছিলেন। হুমকি দেন, দুই শিশু সন্তানকে নিয়েই অজয়ের সংসার ছেড়ে চলে যাবেন তিনি।
এরপরই হুঁশ ফেরে অজয়ের। ভাঙতে বসা সংসার ফের জোড়া লাগাতে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা। তিনি বলেন, পরকীয় হয় না, এটা তো বলছি না, হয় নিঃসন্দেহে। কিন্তু মিডিয়া দুটো মানুষকে একসঙ্গে দেখলে এমনভাবে খবর করে, যা নিঃসন্দেহে সমস্যা সৃষ্টি করে ব্যক্তিগত জীবনে। অজয় দেবগণের কথায়, তিনি কাজ ভালবাসেন। তিনি সময় অনুযায়ী কাজে যান, আর ঠিক সময় মতই বাড়ি ফিরে আসেন। যদিও সমস্যা কোথাও গিয়ে থেকেই যায়। কারণ একটাই, রাতারাতি ছড়িয়ে পড়া এই সম্পর্কের খবর পরিবারের ওপর যেভাবে প্রভাব ফেলে, তা কোথাও গিয়ে যেন মানসিক অশান্তির সৃষ্টি করে।
অশান্তি কী ভাবে মিটেছিল শেষ পর্যন্ত তা জানা যায়নি আর। তবে কাজল অজয়কে ছেড়ে যাননি। বলিউডের সুখী দম্পতি একসঙ্গে রয়েছেন ২৩ বছর হলো। বড় হয়ে গিয়েছে যুগ-নায়সা। অভিনয়ে ফিরেছেন কাজলও। আর ৫৩ বছরের অজয় দাপটে অভিনয়ের পাশাপাশি এখন সমান ব্যস্ত নিজের প্রযোজনা সংস্থা নিয়েও।
সূত্র- আনন্দবাজার।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী











