ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৯:৫৪:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

কন্যার ছবিতে বাজে মন্তব্য: যা বললেন শিশির

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৮ পিএম, ২২ আগস্ট ২০২০ শনিবার

কন্যার ছবিতে বাজে মন্তব্য: যা বললেন শিশির

কন্যার ছবিতে বাজে মন্তব্য: যা বললেন শিশির

ফেসবুকে শিশুকন্যার ছবি দেয়ার পর যারা বাজে বা আপত্তিকর মন্তব্য করেছেন, পাবলিক ফিগার হিসাবে সেসব মন্তব্য পাত্তা দেয় না বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানের পরিবার। বরং এই ব্যাপারটিকে বড় করে আলোচনায় নিয়ে আসাটা পছন্দ হয়নি তাদের।

এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া জানিয়ে সাকিব আল হাসানের স্ত্রী, উম্মে আহমেদ শিশির নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় ইংরেজিতে একটি স্ট্যাটাস লিখেছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সূর্যমুখী ফুলের এক বাগানে পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান।

সেখানে তার শিশুকন্যার কয়েকটি ছবি তুলে নিজের ভেরিফায়েড ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে তিনি আপলোড করেন।

মুহূর্তেই ওই ছবির নিচে অসংখ্য কমেন্ট পড়তে থাকে। এর মধ্যে কয়েকটি মন্তব্য ছিল বেশ খারাপ ইঙ্গিতপূর্ণ।

এই কমেন্টগুলোর স্ক্রিনশট শিশুটির ওই ছবির ওপর বসানো একটি পোস্ট ফেসবুকে দ্রুত ভাইরাল হয়ে যায়। ঢাকার সাইবার ক্রাইম বিভাগের পুলিশ জানিয়েছে, তারা কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

তবে পুরো ঘটনাটি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন উম্মে আহমেদ সাকিব।

নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় ইংরেজিতে লেখা একটি স্ট্যাটাস উম্মে আহমেদ সাকিব লিখেছেন, এই ব্যাপারটা নিয়ে কি ঘটছে, সে সম্পর্কে আমার কোন ধারণাই ছিল না। এটা আসলে আমাদের জন্য কোন ব্যাপার না। কারণ পাবলিক ফিগার হিসাবে আমাদের অনেক ভক্ত আর অনুসারী রয়েছে, সেখানে অবশ্যই শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি সমালোচনাকারীও রয়েছে। আমরা সবসময়েই মনোযোগের কেন্দ্রে থাকি, সেটা অবশ্যই ভালো দিক।