কন্যার মা হলেন কণ্ঠশিল্পী পুতুল
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৮ পিএম, ২১ জুন ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
এ বছর পহেল ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে খুশির সংবাদটি দিয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল।সোমবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেবি বাম্পের ছবি দিয়ে জানিয়েছিলেন তিনি মা হচ্ছেন।
এবার জানালেন কন্যাসন্তানের মা হয়েছেন ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত এই তারকা। গতকাল সোমবার (২০ জুন) রাতে রাজধানী একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। সুখবরটি পুতুল নিজেই নিশ্চিত করেছেন।
পুতুল তার সন্তানের নাম রেখেছেন হারমনি সৈয়দা গীতলীনা। বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ আছে।
এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী পুতুল বলেন, ‘সৈয়দ রেজা আলি আর আমার কন্যাসন্তানের নাম হারমনি সৈয়দা গীতলীনা। জন্মাবার কথা ছিল আরও অন্তত তিন সপ্তাহ পর; মানসিক শারীরিক আবেগিক আর মনস্তাত্ত্বিক প্রস্তুতিটুকু সেই সময়কে মাথায় রেখে। অথচ শেষ রাতে, পৃথিবীর আলো ফুটবার আগেই, টের পেতে থাকলাম অপেক্ষা করতে সে আর রাজি নয় মোটেই! পৃথিবীর আলোয় আসতে তার প্রস্তুতি আমার চেয়ে বেশি! সময়য়ের আগেই জন্ম নিলো আমার কন্যা গীতলীনা!’
সবার কাছে মেয়ের জন্য প্রার্থনা আর আশীর্বাদ চেয়েছেন এই তারকা।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৪ এপ্রিলের আগের রাতে ঘরোয়া আয়োজনে সৈয়দ রেজা আলীকে বিয়ে করেন কণ্ঠশিল্পী পুতুল। তার স্বামী অস্ট্রেলিয়ার একটি ব্যাংকে কর্মরত। পাশাপাশি তিনি নিজেও গানের সঙ্গে জড়িত।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








