ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ৩:৩৫:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী বিপাশা বসু

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৪ পিএম, ১২ নভেম্বর ২০২২ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মা হলেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। বিয়ের ছয় বছরের মাথায় তার কোলজুড়ে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান।এর আগে, গত আগস্টে প্রথম মা হওয়ার খবর প্রকাশ করেন বিপাশা। তিনি লেখেন, ‘একটা নতুন সময়, একটা নতুন অধ্যায়, এক নতুন আলো আমাদের জীবনে নতুন রং যোগ করল। আমাদের যেন আরও একটু পূর্ণতা দিল। আমরা স্বতন্ত্রভাবে নিজেদের জীবন শুরু করেছিলাম। তারপর একে অন্যকে খুঁজে পাই। তখন দুজন মিলে জীবন সাজিয়েছি। কিন্তু শুধু দুজনের জন্য এত ভালোবাসা, বিষয়টা একটু অন্যায় হয়ে যাচ্ছে। তাই খুব শিগগির আমরা দুই থেকে তিন হব।’

এক সাক্ষাৎকারে বিপাশা জানিয়েছিলেন, ‘প্রেগনেন্সির প্রথম কয়েক মাস আমার জন্য খুব শক্ত ছিল। লোকে মর্নিং সিকনেসের কথা বলে। আমার তো গোটা দিনটাই শরীর খারাপ লাগত। আমি বিছানায় থাকতাম, না হয় বাথরুমে। সামান্য খাবারও খেতে পারতাম না। ওজনও কমে গিয়েছিল। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে এই ভয়াবহ অভিজ্ঞতা কমতে থাকল।’

প্রসঙ্গত, ২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময়ই করণের প্রেমে পড়েন বিপাশা। ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। বিয়ের ছয় বছরের মাথায় দুই থেকে তিন হলেন এই তারকা দম্পতি।