ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ৭:১২:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

কফি খাওয়া ছাড়াও অন্য যে কাজে আসে

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সারাদিনের ক্লান্তি কাটাতে কফি অনেকেরই বেশ পছন্দের পানীয়। কিন্তু জানেন কি কফির খাওয়া ছাড়াও আরো অনেক কাজে আসে। শুধু পান না করে অন্য ভাবেও কফির সদ্ব্যবহার করতে পারেন।

ত্বকের জন্য কফি খুব উপকারি। ত্বকের ভাজ বা রিঙ্কল দূর করে, মৃত কোষ দূর করে, আর ত্বকের অ্যান্টি-অক্সিডেন্টের ঘাটতি দূর করে কফি। এক চা চমক বেকিং সোডার সঙ্গে কফি পাউডার মেশান। তারপর মিশ্রণটা মুখে লাগিয়ে কিছু ক্ষণ রেখে ভাল করে ধুয়ে নিন।

ফ্রিজে নানা রকম খাবার রাখা হয় বলে এতে দুর্গন্ধ তো হবেই। কিন্তু এর কারণে ফ্রিজে রাখা খাবার নষ্ট হয়। একটা কাপে কিছুটা কফি রেখে দিন ফ্রিজের মধ্যে। কফি ফ্রিজের সব দুর্গন্ধ টেনে নেবে।

আপনি কি জানেন, কফি দিয়ে আপনার পোষা প্রাণিটিরও যত্ন নিতে পারেন? পোষা প্রাণিকে গোসল করানোর পর তার উপর কিছুটা কফি পাউডার ছড়িয়ে দিন। কফির কড়া গন্ধ পোকামাকড় থেকে আপনার প্রিয় পোষা প্রাণিটিকে নিরাপদ রাখবে।

নিজের শখের বাগানের গাছের যত্নও নিতে পারেন এই কফি দিয়ে। পানির সঙ্গে মিশিয়ে বা জৈব সারের সঙ্গে মিশিয়েও দিতে পারেন মাটিতে। এতে মাটির নাইট্রোজেন বৃদ্ধি পায়। গাছের বৃদ্ধিও ভাল হয়। তবে কফির মাত্রা যেন খুব বেশি না হয়, লক্ষ রাখবেন।

কফি দিয়ে কাঠের আসবাবপত্রও খুব ভাল পরিষ্কার করা যায়। কফি ঠাণ্ডা করে একটি কাপড়ের সাহায্যে সেটা কাঠের আসবাবের উপরে লাগিয়ে দিন। পরিষ্কারও যেমন হবে, একই সঙ্গে আসবাবের রংও ফিরে পাবেন।

অনেকেই বিড়ালের যন্ত্রণায় খাবার টেবিলে রাখতে পারেন না। এছাড়াও বিড়াল বাইরে থেকে ঘরে এসে ঘর নোংরা করে। এই সমস্যা থেকে বাঁচতে জানালার কাছে বা বারান্দার পাশে বেশ কিছুটা কফি রেখে দিন। কফির কড়া গন্ধ বিড়ালের জন্য অস্বস্তিকর।

-জেডসি