ঢাকা, সোমবার ১৬, মার্চ ২০২৬ ৪:০৪:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জমে উঠেছে শেষ সময়ের ঈদ বাজার শেষ হলো বইমেলা; ১৭ দিনে বিক্রি ১৭ কোটি টাকা ওমরাহ ভিসার সময়সীমা নির্ধারণ করল সৌদি আরব জাবি শিক্ষার্থী খুন, পুলিশ হেফাজতে ঢাকা কলেজের শিক্ষার্থী ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বলিউডের আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই : বাণিজ্যমন্ত্রী

কবি ও সাংবাদিক অমিতাভ পাল আর নেই

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৪ পিএম, ১৩ অক্টোবর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

একাত্তর টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক, কবি ও গল্পকার অমিতাভ পাল আর নেই। বুধবার (১৩ অক্টোবর) দুপুরে নেত্রকোনায় শ্বশুরবাড়ি সংলগ্ন একটি পূজামণ্ডপে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও সংবাদ উপস্থাপিকা তানিয়া রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯৬২ সালের ৫ ডিসেম্বর ময়মনসিংহে কবি আশুতোষ পাল ও শিউলি পালের ঘরে জন্মগ্রহণ করেন অমিতাভ পাল।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিজ্ঞানে স্নাতক ও সুইডেন থেকে পরিবেশ বিজ্ঞানে ডিপ্লোমা অর্জন করেন তিনি।

শুরুতে পেশা হিসেবে এনজিওতে যোগ দিলেও পরে তিনি সাংবাদিকতার সঙ্গে জড়িত হন। তার মৃত্যুতে একাত্তর টেলিভিশন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।