কবে থেকে খুলছে দেশের সব বিশ্ববিদ্যালয়!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৭ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি।
করোনার কারণে দেড় বছর বন্ধ থাকার পর গতকাল রোববার থেকে খুলে দেয়া হয়েছে স্কুল-কলেজ। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হলেও বিশ্ববিদ্যালয় খোলার চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোতে সশরীরে পরীক্ষা চলছে। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই এই পরীক্ষা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষকরা।
এদিকে বিশ্ববিদ্যালয় খুলে দিতে গত ৬ মাস ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা। বিশেষ করে চলতি মাসের শুরুতে ১২ সেপ্টেম্বর স্কুল ও কলেজ খুলে দেয়ার ঘোষণার পর বিশ্ববিদ্যালয় খোলার দাবি আরো জোরালো হয়। এমন অবস্থায় দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলো তাকিয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের দিকে।
এর আগে সরকারের পক্ষ থেকে আগামী ১৭ অক্টোবর থেকে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার কথা বলা হয়েছিল। যদিও গত ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় আরও আগে খুলে দেওয়ার অনুরোধ জানানো হয়।
ঢাবির একটি সূত্র জানায়, ১৫ সেপ্টেম্বর (বুধবার) প্রভোস্ট কমিটির বৈঠক ডাকা হয়েছে। পরদিন ১৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) হবে জরুরি অ্যাকাডেমিক কমিটির সভা। ধারণা করা হচ্ছে, ১৬ তারিখের ওই সভা থেকেই বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল খোলার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
এ বিষয়ে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ১৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) আমাদের একটা মিটিং রয়েছে। এরপর জানা যাবে বিশ্ববিদ্যালয় খোলার তারিখ। হলে থাকতে হলে শিক্ষার্থীদের অবশ্যই টিকা নিতে হবে।
এদিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি গতকাল সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নেবে। মধ্য অক্টোবরে খোলার কথা হয়েছিল। আমরা বলেছিলাম এক সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বৈঠক করব, করতে পারিনি। চলতি সপ্তাহের মধ্যে করে ফেলবো। আমরা কথা বলবো, তবে সিদ্ধান্ত তাদের।
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত





