কমলাপুরে ট্রেনে গণধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ৫
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০১ পিএম, ৮ অক্টোবর ২০২২ শনিবার
ফাইল ছবি
কমলাপুর রেলস্টেশনের একটি লোকাল ট্রেনের ভেতরে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন: সুমন (২১), নাইম (২৫), নাজমুল (২৫), আনোয়ার (২০) ও রোমান প্রকাশ কালু (২২)। তবে এ ঘটনার মূল অভিযুক্ত ইমরান এখনও পলাতক আছে।
শুক্রবার (৭ অক্টোবর) রাতে ১৭ বছরের ওই কিশোরী নেত্রকোনা থেকে ট্রেনে কমলাপুরে নামার পর কয়েকজন তরুণ একটি লোকাল ট্রেনের ভেতরে তাকে ধর্ষণ করে।
শনিবার দুপুরে ভুক্তভোগী ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে কমলাপুর থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজ মাহমুদ জানান, ভোক্তভোগী কিশোরীর বাড়ি নেত্রকোনা জেলায়। বাড়িতে বাবা-মায়ের সঙ্গে রাগ করে শুক্রবার বিকেলে হাওর এক্সপ্রেস ট্রেনে উঠে রাতে ঢাকার কমলাপুর স্টেশনে ট্রেন থেকে নামে। সেখানে ৪/৫ নম্বর প্ল্যাটফর্মে বসে থাকা অবস্থায় পানি বিক্রেতা ইমরান নামে এক যুবকের সঙ্গে তার কথা হয়। সে ওই কিশোরীকে বিভিন্ন কথা বলে প্ল্যাটফর্মের একটি বেঞ্চে শুয়ে থাকতে বলে এবং তাকে কেউ কিছু বললে ইমরানের পরিচয় জানাতে বলে।
এরপর রাত বেশি হয়ে গেলে তখন তাকে এক নম্বর প্ল্যাটফর্মে তুরাগ কমিউনিটি লোকাল ট্রেনের বগিতে শুয়ে থাকতে বলে একপাশের দরজা আটকে দেয় ইমরান। এরপর অপর পাশের একটি দরজা দিয়ে ঢুকে সে ও তার আরও পাঁচ সঙ্গী মিলে তাকে ধর্ষণ করে।
এসআই জানান, রাত ১টার দিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক সদস্যকে সেখান দিয়ে যাতায়াত করতে দেখে তারা ভয়ে পালিয়ে যায়। তখন নিরাপত্তাকর্মীর সন্দেহ হলে তিনি উঁকি দিয়ে রেলের বগির ভেতর ওই কিশোরীকে পড়ে থাকতে দেখেন। এরপর ওই নিরাপত্তাকর্মী থানায় খবর দিলে তাকে সেখান থেকে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, রাতেই ওই কিশোরীর মাধ্যমে স্টেশন এলাকা থেকে পাঁচজনকে আটক করা হয়। এই ঘটনায় ইমরান নামে অভিযুক্ত যুবক এখনও পলাতক রয়েছে।
ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদাউস আহম্মেদ বিশ্বাস জানান, ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা
- ৪৭ বছর ধরে শিশুদের জন্য কাজ করছে সুরভী: জাইমা
- চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা
- র্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- শবে বরাত: ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে
- আজ মঙ্গলবার ঢাকা শহরের যেসব মার্কেট বন্ধ
- রাজধানী ও আশপাশের আবহাওয়া আজ শুষ্ক থাকবে
- আবারও দেশে ভূমিকম্প অনুভূত, মাত্রা ৪.১
- বাড়নো হয়েছে শিক্ষাবৃত্তির আবেদনের সময়
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?











