কমিটি ঘোষণার পর ইডেন কলেজে দুই গ্রুপে সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৪ এএম, ১৪ মে ২০২২ শনিবার
ফাইল ছবি
নতুন কমিটি ঘোষণার পর রাতে সংঘর্ষে জড়িয়েছে ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের দুটি গ্রুপ। শুক্রবার (১৩ মে) রাত সাড়ে ৯টার পর সংঘর্ষ শুরু হয়ে চলে কয়েক ঘণ্টা ধরে।
জানা গেছে, আধিপত্য বিস্তারে হল দখল করতে গেলে দুটি গ্রুপের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। বেশ কয়েকজনকে মারধর ও হলের কিছু কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী জানান, আজ ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণার পর বাদ পড়াদের ওপর চড়াও হন কমিটিতে নতুন পদ পাওয়া নেত্রীরা। এ সময় নতুনরা হলে অবস্থান নিতে গেলেই দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়৷
এ বিষয়ে কথা বলতে কলেজ প্রশাসনের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।
এর আগে আজ (শুক্রবার) বিকেল সম্মেলনের দীর্ঘ দুই বছর নয় মাস পর ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সম্পাদক লেখক ভট্টাচার্য সই করা প্রেস বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি হিসেবে তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক হিসেবে রাজিয়া সুলতানার নাম ঘোষণা করা হয়।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক