করোনাকাল: এক ভিন্ন রূপে হিমালয়কন্যা নেপাল
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩০ এএম, ১৭ মে ২০২০ রবিবার
করোনাকাল: হিমালয়কন্যা নেপালে এক ভিন্ন রূপ
ঘাতকব্যাধি করোনাভাইরাসে বিশ্বজুড়ে যখন প্রাণ গেছে লক্ষাধিক মানুষের তখন নেপালের চিত্র একদমই ভিন্ন। নেপালে এখন পর্যন্ত মাত্র ২৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু সংখ্যা শূন্যের কোঠায়। ইতিমধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৩৬ জন। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের ব্যাপক প্রস্তুতির কারণেই দেশটি করোনার বিস্তার রোধে সফলতা পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিশ্বজুড়ে করোনায় প্রতিদিনই হাজার হাজার প্রাণহানি হচ্ছে। সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে উন্নত দেশগুলো।
হিমালয়কন্যা নেপালে অবশ্য চিত্রটা একেবারেই আলাদা। করোনার উৎপত্তিস্থল চীনের সীমান্তবর্তী দেশটিতে এখন পর্যন্ত একজনও করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি।
নেপালে জানুয়ারিতে প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত হয়। এরপরই দেশজুড়ে লকডাউন ঘোষণাসহ একাধিক পদক্ষেপ নেয় সরকার।
একজন পুলিশ কর্মকর্তা বলেন, সরকারি ঘোষণার পর থেকেই আমরা মানুষকে সচেতন করেছি। তারা যাতে নিজের জীবনের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করে, বাসায় থাকে, সেটা বার বার বলা হচ্ছে। সবাই যদি বাসায় থাকি তাহলে ভাইরাসটি ছড়াতে পারবে না।
করোনার বিস্তার রোধে ভারত ও চীনের সঙ্গে বন্ধ করে দেয়া হয় দীর্ঘ সীমান্ত। এছাড়াও বন্ধ করা হয় আকাশপথে যোগাযোগ। সেনা সদর দপ্তরে গড়ে তোলা হয় কোয়ারেন্টিন জোন। সেখানে একাধিক আইসোলেশন রুম, নিয়মিত চেক আপ রুমেরও ব্যবস্থা করা হয়।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় তিন কোটি জনসংখ্যার দেশটিতে ভাইরাসটির বিস্তার ঠেকানো গেলেও লকডাউন ও পর্যটন বন্ধ রাখায় অর্থনেতিকভাবে চাপে রয়েছে নেপাল। তবে, আশার কথা হচ্ছে মন্দা কাটাতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে আসছেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



