করোনাভাইরাসের আতঙ্ক এবার কলকাতায়
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫১ পিএম, ২৭ জানুয়ারি ২০২০ সোমবার
করোনাভাইরাসের আতঙ্ক এবার কলকাতায়
করোনাভাইরাসের আতঙ্ক এবার পশ্চিমবঙ্গের কলকাতায়। রোববার রাতে করোনাভাইরাস সন্দেহে বেলেঘাটার আইডি হাসপাতালে এক চীনা তরুণীকে ভর্তি করা হয়েছে। আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, ওই তরুণীর নাম জো হুয়ামিন (২৮)। ৬ মাস আগে ভ্রমণে বেরিয়ে নামিবিয়া, মরিস আস, মাদাগাস্কা হয়ে গত ২৪ জানুয়ারি ভারতে প্রবেশ করেন। দিন কয়েক আগে অসুস্থতা নিয়ে বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন তিনি। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দেওয়ায় গতকাল রাতে তাকে বেলেঘাটার আইডি হাসপাতালে পাঠানো হয়। তবে ভাষাগত সমস্যা তার চিকিত্সার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন চিকিত্সকরা।
কলকতায় আসার আগেই তিনি কোনও রোগে আক্রান্ত ছিলেন কিনা, তা জানার চেষ্টা করছেন ডাক্তাররা। তার বিষয়ে খোঁজখবর করছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী।
চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন বিশ্বজুড়ে এক আতঙ্কের নাম। এ ভাইরাসে আক্রান্ত হয়ে কেবল চীনেই আজ সোমবার পর্যন্ত ৮০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যাও ছাড়িয়েছে তিন হাজার।
এই ভাইরাসের হাত থেকে বাঁচতে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। বিমানবন্দরগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মুম্বইয়ে চীন ফেরত দুজনকে নজরদারিতে রাখা হয়েছে। চীন থেকে যারা আসছেন দমদম বিমানবন্দরে তাদের থার্মাল স্কিনিং হচ্ছে। যদি কারোর মধ্যে করোনাভাইরাসের সংক্রমণের উপসর্গ মেলে তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। চীনের নাগরিক হলে তাদের ফেরত পাঠানো হবে। ভারতীয় হলে তাদের বেলেঘাটা আইডিতে পাঠানো হবে। বেলেঘাটা আইডিতে বিশেষ আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা রাখা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হলে চিকিৎসা দিতে প্রস্তুত বেলেঘাটা আইডি।
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











