করোনাভাইরাস আতঙ্কে মাদারীপুর শহর জনশূন্য
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৬ পিএম, ২৪ মার্চ ২০২০ মঙ্গলবার
করোনাভাইরাস আতঙ্কে মাদারীপুর শহর জনশূন্য
মাদারীপুরে করোনাভাইরাস আতঙ্কে পুরো শহর জনশূন্য হয়ে পড়েছে। আজ মঙ্গলবার দুপুরে পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদের উদ্যোগে শহরের কয়েকটি সড়কে ব্লিচিং পাউডার ও গরম পানি ছিটিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
এদিকে হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসকদের উপস্থিতি কম থাকায় রোগীর সংখ্যাও কমে গেছে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. অখিল চন্দ্র বলেন, ‘হাঁচি ও কাশির রোগীদের সামনাসামনি চিকিৎসা দেয়া সমস্যা। তাই ফোনের মাধ্যমে চিকিৎসা সেবা দিচ্ছি। ফোনে দিন-রাত চিকিৎসা চলছে।’
হাসপাতাল সূত্র জানায়, জেলায় আজ বিকাল পর্যন্ত ৩২৬ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। তিনজন আছেন আইসোলেশনে ও তিনজন রয়েছেন প্রতিষ্ঠানিক কোয়ারেইন্টানে। এ পর্যন্ত হোম কোয়ারেন্টানে রাখা ৬২১ জনের মধ্য ২৮১ জনকে ছেড়ে দেয়া হয়েছে।
দুপুরে মাদারীপুর শহরের বড় বাজারে গিয়ে দেখা যায়, পেঁয়াজ, রসুন ও অন্যান্য কাচাঁবাজারে দাম কিছুটা কমেছে। করোনাভাইরাস প্রতিরোধে দোকানপাট বন্ধের ঘটনায় ব্যবসায়ীরা ক্ষতির মধ্যে পড়েছেন।
টুম্পা ইলেকট্রনিকসের মালিক রাজন মাহমুদ জানান, এভাবে লাগাতার বন্ধ থাকলে সকল ব্যবসায়ীরা পথে বসবে।
এদিকে জেলার শিবচর উপজেলার চারটি এলাকায় ব্যাপকভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় ৭৮ হাজার লোককে লকডাউনে রাখা হয়েছে।
চিফ হুইপ লিটন চৌধুরীর উদ্যোগে লকডাউন এলাকায় ৫০০ গরিব লোকের মধ্যে খাদ্যসামগ্রী, ওষুধ ও পানি বিতরণ করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান সামচুল হক খান জানান, সোমবারও এক হাজার দুস্থের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। লকডাউন এলাকায় ২৫০ জন পুলিশ সর্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে রয়েছে।
জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বলেন, ‘বুধবার মাদারীপুর ও শিবচরে সেনাবাহিনী আসবে। এ জন্য মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও শিবচরে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।
সূত্র : ইউএনবি
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



