করোনাভাইরাস নিয়ে আতঙ্ক নয়, সতর্ক হোন: রওশন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫২ পিএম, ২৩ মার্চ ২০২০ সোমবার
করোনাভাইরাস নিয়ে আতঙ্ক নয়, সতর্ক হোন : রওশন
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ করোনাভাইরাস নিয়ে ভয় বা আতংকিত না হতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন।
আজ সোমবার এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।
তিনি বলেন, ভয়ের পরিবর্তে মানুষ যদি সচেতন থাকে এবং স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা মেনে চলে, তাহলে করোনাভাইরাস প্রতিরোধ করা কঠিন কিছু নয়। এটা এমন এক পরিস্থিতি যাতে আতংকিত হওয়া উচিত নয় বরং সচেতন হওয়া প্রয়োজন।
বিবৃতিতে রওশন এরশাদ বলেন, শুধু করোনাভাইরাস নয়, যেকোন সংক্রামক ব্যাধি প্রতিরোধে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সচেতনতা ও প্রস্তুতি সন্তোষজনক অবস্থা থেকে দূরে আছে। এক্ষেত্রে করোনাভাইরাস মোকাবিলা ও প্রতিরোধের বিষয়টিকে একটি সফল স্বাস্থ্য আন্দোলনে রূপ দেয়ার কৌশল ও উপলক্ষ্য হিসেবে নেয়া যেতে পারে।
বিরোধীদলীয় নেতা বলেন, কভিড-১৯ ভাইরাস অতি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার মধ্য দিয়ে তা বৈশ্বিক মহামারিতে রূপ নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাপকাঠিতে করোনা সংক্রমনের যে চারটি স্তরের কথা বলা হয়েছে, বাংলাদেশ এর তৃতীয় স্তরে প্রবেশ করেছ। চতুর্থ স্তরটি হল ব্যাপক সংক্রমন ও ব্যাপক মৃত্যু।
তিনি বলেন, জাতির এ মহাবিপদের মুহুর্তে দুর্যোগ মোকাবিলায় পারস্পরিক দোষারোপ না করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
এক্ষেত্রে জাতীয় পার্টি তথা বিরোধীদলের পক্ষ থেকে সরকারকে সার্বিক সহযোগিতা করা হবে বলে তিনি উল্লেখ করেন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




