ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ১৯:৫০:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা

করোনায় আক্রান্ত ফিফা প্রেসিডেন্ট

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২২ পিএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসে একের পর এক পর্যদুস্ত ক্রীড়া ব্যক্তিত্বরা। ক’দিন আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালদিনহো। এবার করোনার কবলে পড়লেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

মঙ্গলবার (২৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফিফা নিশ্চিত করে বিষয়টি।

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানায়, ৫০ বছর বয়সী ইনফান্তিনো করোনায় আক্রান্ত। তার শরীরে করোনার মৃদু উপসর্গ আছে। তবে করোনা পজিটিভ আসার পরপরই তাকে ১০ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এদিকে, গেল কয়েকদিনে ফিফা প্রেসিডেন্টের সংস্পর্শে আসা কর্মকর্তাদেরকে এ খবর জানিয়ে সতর্ক করে দিয়েছে ফিফা।

-জেডসি