করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘এক্সবিবি’
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৯ পিএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার
ফাইল ছবি
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বিশ্ব জুড়ে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছন্দে ফিরেছে। মানুষ যখন মাস্ক ছাড়া নিঃশ্বাস নিতে শুরু করেছেন, তখনই ফের করোনার নতুন ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গেছে। করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন সাব-ভ্যারিয়েন্টের নাম ‘এক্সবিবি’। মূলত সিঙ্গাপুরেই এই ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গেছে। দেশটিতে আগামী কয়েকদিনের মধ্যে হু হু করে সংক্রমণ বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন, নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে করোনার এই নতুন ঢেউ চরমে পৌঁছাবে। দিনে ১৫ হাজার মানুষ এ ভ্যারিয়েন্টে আক্রান্ত হতে পারে বলে জানিয়েছেন সে দেশের চিকিৎসকেরা। করোনার এই ঢেউ ছোট হলেও দ্রুত বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে।
জানা যাচ্ছে, আগের স্ট্রেনগুলির তুলনায় এটির ছড়িয়ে পড়ার প্রবণতা অনেকটাই বেশি। পিকিং ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ইউনলং রিচার্ড চাও-এর সাম্প্রতিক গবেষণা পরামর্শ দিয়েছে যে এক্সবিবি ভ্যাকসিনের মাধ্যমে তৈরী হওয়া অ্যান্টিবডি নষ্ট করতে সক্ষম এই এক্সবিবি ভ্যারিয়েন্ট ।
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত জুলাই মাসে হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ছিল গড়ে ৮০০ জন। এরপর গত এক মাসে সংক্রমণ বেড়েছে অনেকটাই। বিশেষজ্ঞরা জানাচ্ছেন ‘এক্সবিবি’ স্ট্রেনই এই সংক্রমণের মূল কারণ।
গত ১৪ অক্টোবর সিঙ্গাপুরে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ৮৭। তাদের মধ্যে ৫৪ শতাংশের নমুনাতেই মিলেছে নতুন ভ্যারিয়েন্ট।
এদিকে ভারতেও নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন অনেকে। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ‘এক্সবিবি’ ভ্যারিয়েন্ট ভারতের একাধিক রাজ্যে ধরা পড়েছে, তবে সেই সংখ্যা খুবই কম। গত কয়েকদিনে আক্রান্ত হয়েছেন ৭১ জন। ওডিশা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মহারাষ্ট্রে এই ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গেছে বলে সূত্রের খবর। চিকিৎসকেরা জানিয়েছেন, এখনও পর্যন্ত আতঙ্কের কারণ নেই, তবে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়








