ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ২৩:৪৯:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

করোনার প্রকোপ বাড়লে স্থগিত হতে পারে বইমেলা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৪ পিএম, ১৬ মার্চ ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সম্প্রতি দেশে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ার উদ্বেগ প্রকাশ করে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, করোনা পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। এরমধ্যে অমর একুশে বইমেলা শুরু হচ্ছে। মেলা চলাকালে করোনা পরিস্থিতি ভয়াবহ অবনতি হলে বইমেলা স্থগিত করা হতে পারে। কারণ আগে তো মানুষের জীবন।

আজ মঙ্গলবার (১৬ মার্চ) বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলা-২০২১ নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আপনার জানেন দেশে সম্প্রতি করোনা বেড়ে গেছে। আগে যেখানে দৈনিক ১০০ থেকে ২০০ জন করোনা আক্রান্ত হতো, এখন সেটা ২ হাজারের কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সীমিত আকারে আয়োজন হচ্ছে। রমনার বটমূলের অনুষ্ঠানে সীমিত পরিসরে হবে। ফলে, সেইদিন বইমেলায় জনসমাগম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই দিনটিতে স্বাস্থ্যবিধি নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনাও হাতে নিতে হবে। এটা নিয়ে আমাদের প্রস্তুতি রয়েছে।

আগামী ১৮ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এবারের বইমেলার উদ্বোধনের কথা রয়েছে।

-জেডসি