করোনার ভ্যাকসিন আংশিক কার্যকর হতে পারে: ফাউচি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩০ পিএম, ৯ আগস্ট ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞা ড. অ্যান্থনি ফাউচি বলেছেন, অনুমোদিত একটি করোনা ভাইরাসের ভ্যাকসিন ৫০ থেকে ৬০ শতাংশ কার্যকর হতে পারে। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির একটি ওয়েবিনারে অংশ নিয়ে ফাউচি এমনটি বলেন।
ফাউচি বলেন, আমরা জানিনা এর কার্যক্ষমতা কেমন হবে। আমরা জানিনা এটা কি ৫০ শতাংশ দেবে না ৬০ শতাংশ। আমি চাই যে এটিতে যেন ৭৫ শতাংশের বেশি কার্যক্ষমতা থাকে।
করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় প্রথম স্থানে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ৫০ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে করোনায় মারা গতেছেন ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ। করোনা ভাইরাস বিস্তার রোধে জারি করা লকডাউনের কারণে যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৭৩ বছরের মধ্যে জাতীয় প্রবৃদ্ধির দ্রুত পতন হয়েছে। বলা হচ্ছে, মহামন্দার পর যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে এটি সবচেয়ে বড় আঘাত।
গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে নভেম্বরে ৩ তারিখের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই পাওয়া যাবে প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন।
-জেডসি
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩
- জুলাইয়ের স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস, তাপপ্রবাহও হতে পারে
- গরুর মাংস খেয়ে অ্যালার্জি হলে যা করবেন
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী











