করোনার মতোই ভয়ঙ্কর ভাইরাসের সন্ধান রাশিয়ায়
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪২ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
করোনার মতোই সংক্রামক ভাইরাসের খোঁজ মিলল রাশিয়ায়। মার্কিন বিজ্ঞানীরা দাবি করেছেন, রাশিয়ায় এক প্রজাতির বাদুড় এই ভাইরাসের বাহক। ২০২০ সালেও এই ভাইরাসকে চিহ্নিত করা হয়েছিল তবে তখন বিজ্ঞানীরা অনুমান করতে পারেননি এটি কতটা সংক্রামক হতে পারে। বর্তমান গবেষণায় দেখা গেছে, এই ভাইরাস করোনার মতোই অতি মহামারীর কারণ হয়ে উঠতে পারে। এমনকি ভ্যাকসিনের প্রভাবকেও নষ্ট করে দিতে পারে।
প্লস প্যাথোলজি বিজ্ঞানপত্রিকায় এই ভাইরাসের খবর সামনে এনেছেন মার্কিন বিজ্ঞানীরা। এই ভাইরাসের নাম দেয়া হয়েছে ‘খোস্টা-২’। বিজ্ঞানীদের দাবি, এই ভাইরাস আসলে সার্স-কভ-২ ভাইরাসেরই উপজাত। সংক্রমণ ছড়ানোর পদ্ধতিও এক। মানুষের শরীরে দ্রুত সংক্রমণ ছড়াতে পারে এই ভাইরাস।
কীভাবে ছড়াতে পারে?
খোস্টা-২ ভাইরাসের বাহক বাদুড়, প্যাঙ্গোলিন, ইঁদুর জাতীয় প্রাণী, কুকুর ইত্যাদি। করোনার মতোই এইসব প্রাণীর দেহাবশেষ, মল মূত্র থেকে সংক্রমণ ছড়াতে পারে। আর মানুষের মধ্যে ছড়িয়ে পরলে হাচি, কাশির, লালার মাধ্যমে অন্যজন আক্রান্ত হতে পারে।
বিজ্ঞানীদের দাবি, সার্স-কভ-২ এর মতোই মানুষের শরীরের রিসেপটর প্রোটিনকে টার্গেট করতে পারে এই ভাইরাস। এই প্রোটিনের ওপর নির্ভর করেই মানুষের দেহকোষগুলিকে সংক্রমিত করতে পারে। এই ভাইরাসের হিউম্যান ট্রান্সমিশনও খুব তাড়াতাড়ি হবে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।
মার্কিন বিজ্ঞানীরা আরও দাবি করেন, করোনার জন্য যেসব ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেগুলির প্রভাব কমিয়ে দিতে পারে বা একেবারেই নষ্ট করে দিতে পারে এই ভাইরাস। যদি খোস্টা-২ ভাইরাসের সংক্রমণ শুরু হয়, তাহলে করোনার মতোই ফের একবার অতি মহামারীর ভয়ঙ্কর রূপ দেখবে বিশ্ব।
বিজ্ঞানীরা দাবি করছেন, যদি করোনার সঙ্গে এই ভাইরাস মিলেমিশে যায় তাহলে সংক্রমণ ভয়ঙ্কর চেহারা নেবে। দুই প্রজাতির স্ট্রেন একসঙ্গে জিনের বদল ঘটাবে, ফলে আরও নতুন নতুন সংক্রামক প্রজাতির জন্ম হতে পারে যা মানব সভ্যতার জন্য চরম বিপর্যয়ের কারণ হয়ে উঠবে। একে প্রতিরোধ করার মতো ভ্যাকসিন এখনও তৈরি হয়নি বলেই দাবি বিজ্ঞানীদের।
সূত্র: এনডিটিভি
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো









