করোনায় আক্রান্ত বলিভিয়ার প্রেসিডেন্ট জেনিন আনেজ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন বলিভিয়ার প্রেসিডেন্ট জেনিন আনেজ। বৃহস্পতিবার তিনি নিজেই করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
এক টুইট বার্তায় প্রেসিডেন্ট আনেজ বলেন, কোভিড-১৯ পরীক্ষায় আমার ফল পজিটিভ এসেছে, আমি ভালো আছি। আইসোলেশনে থেকে আমি কাজ করে যাবো। তিনি আরো বলেন, আমরা একসঙ্গে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব।
টুইটারে পোস্ট করা ভিডিওতে ৫৩ বছর বয়সী আনেজ বলেছেন, আরেকটি পরীক্ষার আগে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন তিনি।
মাত্র কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয় দক্ষিণ আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে কোভিড-১৯ এ আক্রান্ত হলেন আনেজ। গত মঙ্গলবার করোনা পজিটিভ হয় ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর।
সম্প্রতি আনেজের মন্ত্রিপরিষদের চার জন করোনায় আক্রান্ত হন। প্রেসিডেন্ট বলেছেন, গত সপ্তাহে তাদের অনেকের পজিটিভ হওয়ায় আমি পরীক্ষা করাই এবং আমারও পজিটিভ হয়েছে।
সাধারণ নির্বাচন হতে আর দুই মাসও বাকি নেই। এরই মধ্যে বলিভিয়ার অন্তর্বর্তীকালীন নেতার অসুস্থতা বড় ধাক্কা। মহামারির কারণে সেপ্টেম্বরের নির্বাচন হওয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন আনেজ।
উল্লেখ্য, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪২ হাজারের বেশি। মারা গেছে ১ হাজার ৫শ জন।
-জেডসি
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ











