ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২৩:৪৬:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৬ পিএম, ২৩ মে ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৩০ জনে।

সোমবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ২৬৪ জন। শনাক্তের হার শূন্য দশমিক ৬৭ শতাংশ। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ১ হাজার ১৫৭ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬০৭টি নমুনা সংগ্রহ করে ৪ হাজার ৬৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৭ শতাংশ।