করোনায় আরো ৩৪ জনের প্রাণহানি, শনাক্ত ২৭৭৬
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৪ পিএম, ১৪ আগস্ট ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন হাজারো মানুষ। মৃতের তালিকাতেও যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। গত ২৪ ঘণ্টায় করোনায় কেড়ে নিয়েছে আরো ৩৪ প্রাণ। এতে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো তিন হাজার ৫৯১ জনে। এছাড়া একই সময়ে আক্রান্ত হয়েছে আরো দুই হাজার ৭৭৬ জন। এই নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ৭১ হাজার ৮৮১ জন।আর নতুন এক হাজার ৭৫২ জনসহ মোট সুস্থ হয়েছেন এক লাখ ৫৬ হাজার ৬২৩ জন।শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৫৭ দশমিক ৬১ শতাংশ।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭৫৭টি এবং পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৫৬টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৩ লাখ ২৮ হাজার ৭৫৭টি।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১.৫২ শতাংশ। আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্ত হয়েছেন ২০.৪৬ শতাংশ।
নতুন যে ৩৪ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৮ এবং নারী ছয়জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২ হাজার ৮৪১ জন বা ৭৯.১১ শতাংশ এবং নারী ৭৫০ জন বা ২০.৮৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৩২ শতাংশ।
এদিকে, পবিত্র ঈদুল আজহার আগে-পরে করোনার পরীক্ষা কমে যাওয়ায় দৈনিক নতুন রোগী শনাক্তের সংখ্যা কমে এসেছিল। একই সঙ্গে দৈনিক মৃত্যুর সংখ্যাও কমতির দিকে দেখা গিয়েছিল। কিন্তু গত দুদিন ধরে সেটা আবার বাড়ছে। মঙ্গল ও বুধবার মৃত্যুর সংখ্যা ছিল চল্লিশের ওপরে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, এর আগে ৩১ জুলাই থেকে গত ১২ দিনে মাত্র মৃত্যুর সংখ্যা চল্লিশের ওপরে ছিল। বাকি সব দিন দৈনিক মৃত্যু চল্লিশের নিচে ছিল। এর মধ্যে চারদিন মৃত্যুর সংখ্যা ছিল ৩০-এরও কম।
উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে আইইডিসিআর। তার ১০ দিন পর দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা।
-জেডসি
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ











