ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ১৩:৪৭:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন রেকর্ডের মুকুটে মেসি দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

করোনায় ও উপসর্গে ময়মনসিংহ মেডিকেলে আরও ১৭ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ৯ আগস্ট ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে করোনায় ৯ জন ও উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে।

মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৩০৫টি নমুনা পরীক্ষায় ২০৮ জন করোনা শনাক্ত হন।

আইসিইউতে ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৪২০ জন ভর্তি হন। এছাড়া নতুন ভর্তি হয়েছেন ৪০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন।

-জেডসি