ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৭:০৮:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

করোনায় ও উপসর্গে ময়মনসিংহ মেডিকেলে আরও ১০ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৯ পিএম, ২৫ আগস্ট ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৪ এবং উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ময়মনসিংহের ৯ ও জামালপুরের ১ জন রয়েছে। 

বুধবার (২৫ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ২৮ জন ভর্তিসহ এখন পর্যন্ত ১৯৮ জন এবং আইসিইউতে ১১ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ২৫ জন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৮০৩ টি নমুনা পরীক্ষায় আরো ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ৯২ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ২০ হাজার ৫৫৩ জন। সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৮১ জন।

-জেডসি