ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ১০:১২:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

করোনায় ও উপসর্গে ময়মনসিংহ মেডিকেলে আরও ১৪ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০০ পিএম, ২১ আগস্ট ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন কোভিডে এবং ৬ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

শনিবার (২১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে করোনায় মারা যাওয়া আটজনের মধ্যে ছয়জন ময়মনসিংহের এবং শেরপুর ও জামালপুরের একজন করে রয়েছেন। 

তারা হলেন- ময়মনসিংহ সদরের মনসুর আলী (৪৮), বদিউজ্জামান (৭৫), এ কে শামসুল হক (৭৫), ত্রিশাল উপজেলার আসমা আক্তার (৪০), ভালুকার নার্গিস আক্তার (৬৫), মুক্তাগাছার হাবিবুর রহমান সেলিম (৫৫), জামালপুর সদরের নূরজাহান (৬৫) এবং শেরপুরের নালিতাবাড়ীর সুরুজ্জামান (৮০)। 

এ ছাড়াও ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে ময়মনসিংহের ও নেত্রকোনার তিনজন করে রয়েছেন। তারা হলেন- ময়মনসিংহ সদরের ফাতেহা বেগম (৭০), ফুলবাড়ীয়ার আব্দুর রাজ্জাক (৭০), হালুয়াঘাটের আব্দুল হালিম (৬০), নেত্রকোনা সদরের সেলিনা খাতুন (৪৫), সেলিনা আক্তার (৬০) ও পূর্বধলা উপজেলার সাবিত্রী রায় (৬০)। 

ডা. মুন আরও জানান, ইউনিটটিতে বর্তমানে রোগী ভর্তি আছেন ২৪৭ জন। এর মধ্যে ২৩ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন। 

-জেডসি