ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ১০:১১:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

করোনায় ও উপসর্গে রামেক হাসপাতালে আরও ৯ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৭ পিএম, ১৯ আগস্ট ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে তারা মারা গেছেন। এদের মধ্যে করোনা সংক্রমণে পাঁচজন ও করোনা উপসর্গে চারজন মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃত নয়জনের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন নারী রয়েছেন। তাদের বয়স ৪১ থেকে ৬৫ বছরের ওপরে। এদের মধ্যে রাজশাহীর দু’জন, নাটোরের একজন, নওগাঁর একজন ও পাবনার পাঁচজন রয়েছেন।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৩০ জন রোগী। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন। বর্তমানে রামেক হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১৪০ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ১০৪ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৫১৩ বেডের বিপরীতে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মোট রোগী ভর্তি আছেন ২৪৪ জন।

ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের আরটি-পিসিআর মেশিনে ১৬৮টি নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আর রাজশাহী মেডিক্যাল কলেজের পিসিআর মেশিনে ৭১৭ জনের নমুনা পরীক্ষায় ৮১ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবে মোট ৮৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১২১ জনের ফল পজিটিভ এসেছে। শনাক্তের হার ১৫ দশমিক ০৩ শতাংশ।


-জেডসি