ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৮:৫৭:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

করোনায় ও উপসর্গ নিয়ে মমেক হাসপাতালে আরও ২১ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৩ পিএম, ১ আগস্ট ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনাভাইরাসে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৯ জন করোনায় এবং ১২ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (০১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

ডা. মহিউদ্দিন খান মুন জানিয়েছেন, করোনা ইউনিটে ২৩০টি আসনের বিপরীতে বর্তমানে ৫২৮ জন রোগী ভর্তি আছেন। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৯৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন।

এদিকে ময়মনসিংহ বিভাগের চার জেলায় ২ হাজার ১১৯টি নমুনা পরীক্ষা করে ৫৯১ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ২৭ দশমিক ৮৯ শতাংশ বলে জানিয়েছেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. শাহ আলম।

এর আগে, শনিবার (৩১ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আটজন করোনায় এবং আটজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

-জেডসি