ঢাকা, বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ ১:৪৭:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪০ পিএম, ২৯ আগস্ট ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬ হাজার ১৫ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৯৪৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জনে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ১৫ হাজার ৬৯৭ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭ হাজার ১৭৭ জনের। পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৯২১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ১৪ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৮ লাখ ৬৯ হাজার ৩৯৩টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৪ শতাংশ।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ২৭ জন। এ ছাড়া চট্টগ্রামে ২১, রাজশাহীতে ৭, খুলনায় ৯, বরিশালে ৮, সিলেটে ১০, রংপুরে ৫ এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

নারী ও পুরুষের হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪১ জন পুরুষ এবং ৪৮ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ২ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৮৯৮ জন এবং নারী ৯ হাজার ১১৭ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ৫০ জন ষাটোর্ধ্ব ব্যক্তি মারা গেছেন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১৬, ৪১ থেকে ৫০ বছরের ১৫ জন ও ৩১ থেকে ৪০ বছরের ৫ জন এবং ২১ থেকে ৩০ বছরের ৩ জন মারা গেছেন।