ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ৭:৫২:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

করোনায় দেশে খাদ‌্য সংকট হয়নি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৩ পিএম, ১১ অক্টোবর ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার কারণেই করোনায় দেশে খাদ‌্য সংকট হয়নি। রোববার (১১ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সেনাবহিনীর ১০টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি করোনার দ্বিতীয় আঘাতের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই শান্তি। আমাদের মূল লক্ষ‌্য দেশের সার্বিক উন্নতি। আমরা বিশ্ব শান্তিতে বিশ্বাস করি। শান্তি ও নিরাপত্তা রক্ষায় কাজ করতে চায় বাংলাদেশ।’

শেখ হাসিনা বলেন, করোনায় শুধুমাত্র বাংলাদেশে নয় সারা বিশ্বে স্থবিরতা বিরাজ করছে। করোনার কারণে অর্থনীতি যেন স্থবির না হয়, মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য শুরু থেকেই আমরা ব্যবস্থা নিয়েছি। দেশের অর্থনৈতিক চাকা সচলে বিশেষ প্রণোদনা দিয়েছে। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেয়ার কারণে করোনাকালেও দেশে খাদ্যের সংকট দেখা দেয়নি।

করোনার দ্বিতীয় আঘাতের ব্যাপারে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধুকন্যা।

এসময় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে বর্তমান সরকার সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন। বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে আধুনিক যুগপোযোগী করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়