করোনায় বিশ্বজুড়ে মৃত্যু ৮২০৭৮, আক্রান্ত সাড়ে ১৪ লাখ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৩ পিএম, ৮ এপ্রিল ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
বৈশ্বিক মহামারি ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী এখন পর্যন্ত বিশ্বে ৮২ হাজার ৭৮ জন এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৩১ হাজার ৬৯১ জন।
গত বছরের শেষ দিকে চীনে মহামারি এই ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হলেও এতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত ১৭ হাজারে বেশি মানুষ মারা গেছেন, আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ।
মৃত্যুতে ইতালির পরই রয়েছে স্পেনের অবস্থান। দেশটিতে এখন পর্যন্ত ১৪ হাজার ৪৫ জন মারা গেছে, আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৪১ হাজার ৯৪২ জন।
এদিকে করোনায় আক্রান্তের দিক থেকে বিশ্বে সবার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে বর্তমানে ৪ লাখ ৪১২ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১২ হাজার ৮৫৪ জনের।
করোনার উৎপত্তিস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৮০২ জন, মারা গেছে ৩ হাজার ৩৩৩ জন।
ইউরোপের আরেক দেশ ফ্রান্সে ভয়াবহ আকার ধারণ করছে করোনা। দেশটিতে এ পর্যন্ত এক লাখ ৯ হাজার ৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১০ হাজার ৩২৮ জনের।
এছাড়া জার্মানিতেও প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭ হাজার ৬৬৩ জন, আর মৃত্যু হয়েছে ২ হাজার ১৬ জনের।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ইউরোপের প্রায় সব দেশ লকডাউন। যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি মানুষ ঘরবন্দী। এ রকম লকডাউন চলছে এশিয়া ও আফ্রিকাসহ অন্যান্য মহাদেশেও।
মধ্যপ্রাচ্যের ইরানে এখন পর্যন্ত ৬২ হাজার ৫৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩ হাজার ৮৭২ জন।
ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ হাজার ৩৫১ জনে দাঁড়িয়েছে, মারা গেছে ১৬০ জন। পাকিস্তানে মৃতের সংখ্যা ৫৭ জন, আক্রান্ত ৪ হাজার ৩৫ জন।
এদিকে বাংলাদেশে নতুন করে আরো ৪১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে, এর মধ্যে ১৭ জন মারা গেছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৩ জন।
-জেডসি
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২








