ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১৮:৪৫:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০২২ সোমবার

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে

করোনায় আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৫২৮ জনের। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১০ হাজার ৯৫০ জন।

সোমবার (১৯ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ২৩৭ জন এবং মারা গেছেন ২৩২ জন।

এ ছাড়া ব্রাজিলে মারা গেছেন ২৪ জন এবং সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৭১৬ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৬১ জন এবং মারা গেছেন ২ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫৯ জন এবং মারা গেছেন ২৫ জন। ফ্রান্সে কারও মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ২৬৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৮৬২ জন এবং মারা গেছেন ৪২ জন। রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৭ হাজার ২২২ জন এবং মারা গেছেন ৫১ জন। 

ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ৯৭৩ জন এবং মারা গেছেন ৩০ জন। তাইওয়ানে সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ১২৩ জন এবং মারা গেছেন ৩০ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২৩ জন এবং মারা গেছেন ৪০ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার ৯২৮ জন। এরমধ্যে মারা গেছেন ৬৬ লাখ ৭১ হাজার ৭৭৮ জন। সুস্থ হয়েছেন ৬৩ কোটি ১৪ লাখ ৫৬ হাজার ৭১৮ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।