করোনায় বিশ্বে একদিনে সর্বোচ্চ আক্রান্ত, হু`র উদ্বেগ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৭ পিএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
বর্তমান বিশ্বে আতঙ্কের আরেক নাম করোনাভাইরাস। একের পর এক রেকর্ড গড়ে চলেছে কোভিড-১৯ ভাইরাস। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ এক লাখ ৬ হাজার মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে। এদিকে ধনী দেশগুলো লকডাউন প্রত্যাহার করে নিচ্ছে, আবার অনেক অঞ্চলে নতুন করে সংক্রমণ বেড়ে চলেছে। তাতে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় ৩ লাখ ২৮ হাজার ২৫৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ৫৮ হাজার ৬৪২ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ২০ লাখ ১ হাজার ৫১৬ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম ঘেব্রেইয়েসাস সংবাদ সম্মেলনে বলেছেন, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আমরা খুব উদ্বিগ্ন। এই মহামারির মধ্যে আমাদের অনেক লম্বা পথ যেতে হবে এখনও।
আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১৫ লাখ ৫৯ হাজার ৭২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯৪ হাজার ৯৩৬ জনের।
করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে এরপরই রাশিয়া, ব্রাজিল, স্পেন, যুক্তরাজ্য ও ইতালির অবস্থান। তবে নতুন করে বেশি নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে।
-জেডসি
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











