করোনায় বিশ্ব অর্থনীতিতে ক্ষতি ২৮ ট্রিলিয়ন ডলার
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৩ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
বিশ্ব মহামারি প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম শনাক্ত হয়। এরপর এটি ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। প্রাণঘাতী এ ভাইরাস শুধু লাখ লাখ মানুষের প্রাণই কেনে নেয়নি। এর প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। করোনায় এখন পর্যন্ত বিশ্ব অর্থনীতিতে ক্ষতির একটি সম্ভাব্য হিসাব দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ওয়াশিংটনভিত্তিক বিশ্ব অর্থনীতির এ পর্যবেক্ষণ সংস্থাটির মতে, করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে ২৮ ট্রিলিয়ন মার্কিন ডলার।
শুধু তাই নয়, আর্থিক এ প্রতিষ্ঠানটি বলছে, করোনার কারণে বিশ্ব অর্থনীতি সঙ্কুচিত হবে ৪.৪ শতাংশ। গত জুনে আইএমএফ আশঙ্কা করে বলেছিল, বিশ্ব অর্থনীতি এ বছর সঙ্কুচিত হবে ৫.২ শতাংশ। তবে আশঙ্কা অনুযায়ী দ্বিতীয় প্রান্তিকে লকডাউন আংশিক প্রত্যাহারে অর্থনীতির ক্ষতি কিছুটা কম হয়েছে বলছে আইএমএফ।
সংস্থাটি আরও জানায়, করোনা মহামারিতে মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাওয়ার পর অর্থনীতিতে চরম নেতিবাচক প্রভাব ফেলেছে।
সংস্থাটির শীর্ষ অর্থনীতিবিদ গীতা গোপিনাথ বলেন, কোভিড সংকট থেকে পুনরুদ্ধারের বিষয়টি ক্রমশ দীর্ঘস্থায়ী, অসম ও অনিশ্চিত হয়ে পড়তে পারে। করোনার মন্দায় লোকসানের পরিমাণ ২০২০-২১ সালে ১১ ট্রিলিয়ন ডলার এবং ২০২০-২৫ এ ২৮ ট্রিলিয়ন ডলার ছাড়িতে যাবে, যা মার্কিন অর্থনীতির চেয়েও আকারে বড়।
তিনি বলেন, সব দেশের জীবনযাত্রার মান কোভিড মন্দায় নেমে যাওয়ার কারণে এসব (যেসব দেশে করেনা সংক্রমণ রয়েছে) দেশের উন্নয়ন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই সংকট বিনিয়োগকে অনিশ্চিত করে তুলেছে, অর্থনীতির ভারসাম্যে সমস্যা তৈরি করেছে।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা পৌনে ১১টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৮৭ লাখ ৪৬ হাজার ৫১৩ জন। মারা গেছেন ১০ লাখ ৯৬ হাজার ৮৮১ জন। অবস্থা আশঙ্কাজনক ৭০ হাজার ৪৩১ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৯১ লাখ ২৬ হাজার ৭৫২ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন রেকর্ড ৩ লাখ ৮১ হাজার ৪৬৬ জন, মারা গেছেন ৬ হাজার ৮৩ জন।
-জেডসি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী










