করোনায় বেড়েছে নারী নির্যাতন: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৩ এএম, ৬ এপ্রিল ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) আতঙ্কের কারণে অর্থনৈতিক ও সামাজিক প্রভাবে বিশ্বজুড়ে ঘরোয়া সহিংসতার পাশাপাশি নারী নির্যাতনের মাত্রা আশঙ্কাজনক হারে বেড়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
রবিবার রাতে এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বলেন, কেবল যুদ্ধের অনুপস্থিতি থাকলেই শান্তি আসে না। কোভিড-১৯ এর লকডাউনের সময় অনেক নারীই তাদের নিজ গৃহে নির্যাতনের শিকার হচ্ছেন। অথচ সেখানে তাদের নিরাপদে থাকা উচিত ছিল।
জাতিসংঘ মহাসচিব বিবৃতিতে জানান, কিছু কিছু দেশে দ্বিগুণ হারে সহায়তার চাচ্ছেন নারীরা। তাদের সহায়তাকারীর অভাব দেখা দিয়েছে। নির্যাতিতদের আশ্রয় দেয় যেসব কেন্দ্র সেগুলো হয় পূর্ণ হয়ে গেছে না হয় বন্ধ হয়ে গেছে। এই কারণে আমি সব সরকারের কাছে আহ্বান জানাই, কোভিড-১৯ মোকাবিলা পরিকল্পনায় নারী সহিংসতা প্রতিরোধের বিষয়টিও অন্তর্ভূক্ত করা হোক।
জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগে পরিসংখ্যানে দেখা গিয়েছিল বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ নারী কোনো না কোনো সময় নির্যাতনের মুখোমুখি হয়েছেন। তবে এই সংখ্যা দ্রুত বাড়ছে।নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যার ঘটনাও বাড়ছে। এছাড়া মাদকাশক্তি ও হতাশাগ্রস্থ হয়ে পড়ছেন এসব নারীরা।
গুতেরেস বলেন, এই ইস্যুটি উন্নত ও দরিদ্র অর্থনীতির দেশ উভয়কেই প্রভাবিত করে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক চতুর্থাংশ কলেজ ছাত্রী যৌন নির্যাতন বা দুর্ব্যবহারের কথা জানিয়েছেন অপরদিকে আফ্রিকার সাব সাহারান দেশগুলোতে ৬৫ শতাংশ নারী সরাসরি নির্যাতনের শিকার।
বিবৃতিতে বলা হয়েছে, লকডাউনের প্রথম সপ্তাহেই ভারতে নারী নির্যাতন প্রায় দ্বিগুণ হয়েছে, তুরস্কে সবাইকে ঘরে থাকার নির্দেশনা দেয়ার পর থেকে নারী-হত্যার হার বেড়েছে, দক্ষিণ আফ্রিকায় লকডাউনের প্রথম সপ্তাহে অন্তত ৯০ হাজার লিঙ্গভিত্তিক সহিংসতার অভিযোগ এসেছে। অস্ট্রেলীয় সরকারের কাছে অনলাইনে সাহায্যপ্রার্থনার হার বেড়েছে ৭৫ শতাংশ, এক সপ্তাহে ফ্রান্সে ঘরোয়া নির্যাতন বেড়েছে প্রায় ৩২ শতাংশ।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











