ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ২৩:১২:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল

করোনায় মারা গেলেন আইনজীবী কানিজ রেহনুমা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩০ পিএম, ১৪ জুলাই ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির নেত্রী কানিজ রেহনুমা ভাষা। বুধবার ভোরে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কানিজ রেহনুমার সহকর্মী সুবীর নন্দী দাস এবং ঢাকাস্থ সিনিয়র সাংবাদিক শংকর মৈত্র তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

কানিজ রেহনুমা অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলার বর্তমান পিপি শাহানা রাব্বানীর মেয়ে। তার স্বামীর নাম খন্দকার মুদাচ্ছির বিন আলী। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

সিনিয়র সাংবাদিক শংকর মৈত্র জানান, বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী ও সাবেক সংসদ সদস্য শাহানা আপার কন্যা রেহনুমার আকস্মিক এই মৃত্যুতে আমি বাকরুদ্ধ। তার আত্মার শান্তি কামনা করছি।

-জেডসি