করোনায় মারা গেলেন রোনালদিনহোর মা ডোনা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫৪ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
করোনায় মারা গেলেন রোনালদিনহোর মা ডোনা
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ব্রাজিলের জনপ্রিয় ফুটবল খেলোয়াড় রোনালদিনহোর মা ডোনা মিগুয়েলিনা। দেশটির স্থানীয় গণমাধ্যম গ্লোবো জানিয়েছে, করোনা সংক্রান্ত জটিলতার কারণে শনিবার তিনি মারা যান।
রোনালদিনহোর ভাইয়ের ছেলে তার দাদির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘তিনি চিরবিশ্রামে গেছেন।’
প্রতিবেদনে বলা হয়েছে, মিগুয়েলিনার মৃত্যুর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানাতে রাজি হয়নি। পোর্তো অ্যালেগ্রের হাসপাতাল মায়ে দে দিউসের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি ছিলেন ডোনা মিগুয়েলিনা।
নিজেদের সাবেক খেলোয়াড়ের মাতৃবিয়োগের পর অ্যাটলেটিকো মিনেইরো এক আনুষ্ঠানিক বিবৃতিতে সমবেদনা প্রকাশ করেছে। বার্সেলোনার বিভিন্ন ফ্যান পেজ থেকেও শোক জানানো হচ্ছে। তবে ক্লাবটির মূল পেজে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেখা যায়নি।
বড়দিনের আগে রোনালদো নিজেই মায়ের করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তিনি লেখেন, ‘প্রিয় বন্ধুরা, আমার মা করোনায় আক্রান্ত হয়েছেন। আর আমরা তার দ্রুত আরোগ্য লাভের জন্য লড়ে যাচ্ছি। তিনি এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে হাসপাতালের পরিচর্যা নিচ্ছেন। আপনাদের প্রার্থনা, ইতিবাচক শক্তি ও স্নেহের জন্য আগাম ধন্যবাদ জানিয়ে রাখছি।’
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত




