ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ০:১২:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৮

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৮ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু না হলেও ৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২২৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ২০৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৩৬ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৫ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৬৫৫ জন। এর মধ্যে ২৯ হাজার ৪৪৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৬ হাজার ২৫৭ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।