ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ২১:৫২:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

করোনায় মোট মৃত্যু ৯ হাজার ছুঁই ছুঁই, নতুন শনাক্ত ৫০৪২

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২০ পিএম, ৩০ মার্চ ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:  দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৯৯৪ জন। একই সময়ে ৫ হাজার ৪২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫ হাজার ৯৩৭ জনে। এদিন সুস্থ হয়েছেন আরও ২ হাজার ১৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪০ হাজার ১৮০ জন।

মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৩৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৬২০টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৮ দশমিক ৯৪ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৫ জনের মধ্যে ২৮ জন পুরুষ, বাকি ১৭ জন নারী। সবার মৃত্যু হয়েছে হাসপাতালে।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ৪৫ জনের মধ্যে ষাটোর্ধ্ব আছেন ২৫ জন। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট, ৪১ থেকে ৫০ বছরের সাত, ৩১ থেকে ৪০ ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুজন করে রয়েছেন। এছাড়া অন্যজনের বয়স এক থেকে ১০ বছরের মধ্যে।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নতুন মারা যাওয়া ৪৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩৭, চট্টগ্রামে তিন, রাজশাহী ও খুলনায় দুজন করে এবং সিলেটের এক জন রয়েছেন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ৩৪তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৪০তম অবস্থানে।

প্রসঙ্গত, বাংলাদেশে গত ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু হয়। এ বছর ২৩ জানুয়ারি সেই সংখ্যা আট হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন একদিনেই ৬৪ জন মারা যায়, যা একদিনে সর্বোচ্চ মৃত্যু।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়