করোনায় যশোরে নতুন আক্রান্ত ৯০, মৃত্যু ৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৪ পিএম, ১৪ জুন ২০২১ সোমবার
যশোরে নতুন আক্রান্ত ৯০, মৃত্যু ৩
যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯০জন করোনা শনাক্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন তিনজন।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এপ্রিল ও মে মাসের তুলনায় চলতি মাসে যশোরে করোনা শনাক্তের হার অনেক বেশি। সেই সঙ্গে বেড়েছে মৃত্যুও।
আজ সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৩০ জনের নমুনা পরীক্ষা করে ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ শতাংশ। আজ মারা গেছেন তিনজন। এদের মধ্যে দুজন করোনা রোগী এবং অপরজন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। আজকের তিনজনসহ গত এক সপ্তাহে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১২ জন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান জানান, হাসপাতালে করোনা রোগী ও উপসর্গ নিয়ে আসা রোগীর চাপ বেড়েছে। বর্তমানে করোনা ডেডিকেটেড ও আইসোলেশন ওয়ার্ডে ৯৯ জন রোগী ভর্তি আছে। রোগী বাড়লেও তারা সেবা দিতে সক্ষম।
এদিকে করোনার ঊর্ধ্বগতির কারণে যশোর পৌরসভা ও নওয়াপাড়া পৌরসভায় লকডাউন চললেও তা মানছে না সাধারণ মানুষ। স্বাভাবিক দিনের মতোই রয়েছে শহরে মানুষের চলাচল। তবে প্রশাসন বলছে, লকডাউন কার্যকর করতে তাদের সব বিভাগ একযোগে কাজ করছে।
জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও জন প্রতিনিধিরা একযোগে কাজ করছেন। যাতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়। তবে এ ক্ষেত্রে সাধারণ মানুষকেও আরও সচেতন হতে হবে এবং প্রশাসনকে সহযোগিতা করতে হবে। নইলে এ ঊর্ধ্বগতি রোধ করা কঠিন হয়ে পড়বে।
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম







