করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ২৪০৭ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৮ এএম, ১৫ এপ্রিল ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের তান্ডবে যুক্তরাষ্ট্রে এক দিনে ২ হাজার ৪শ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশটিতে নতুন করে আরও ২৬ হাজার ৯শ ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
গবেষণা ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ হিসেব অনুযায়ী, আক্রান্ত এবং নিহতের দিক থেকে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। মঙ্গলবার পর্যন্ত সেখানে ৬ লাখ ১৩ হাজার ৮শ ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শুধু গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২৬ হাজার ৯শ ৪৫ জন।
দেশটিতে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ২৬ হাজার ৪৭ জনের মৃত্যু হয়েছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে শুধু একদিনেই ২ হাজার ৪শ ৭ জন মারা গেছে। এছাড়া আক্রান্তদের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছে ৩৮ হাজার ৮শ ২০ জন।
করোনা যুক্তরাষ্ট্রে সবচে বেশি আঘাত হেনেছে নিউইয়র্ক অঙ্গরাজ্যে। সেখানে এ পর্যন্ত ২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ১০ হাজার ৮শ ৩৪ জন। নিউ জার্সিতে আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ৮শ ২৪ জন। এছাড়া মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮শ ৫ জনে।
আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইউরোপের দেশ স্পেন। মঙ্গলবার পর্যন্ত দেশটিতে ১ লাখ ৭৪ হাজার ৬০ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মারা গেছে ১৮ হাজার ২শ ৫৫ জন। মৃত্যুর দিক থেকে দেশটি তৃতীয় শীর্ষস্থানে রয়েছে। সেখানে সুস্থ হয়ে উঠেছে সাড়ে ৬৭ হাজার।
প্রাণঘাতী এ ভাইরাসে ইউরোপের আরেক দেশ ইতালিতে দ্বিতীয় সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটিতে ২১ হাজার ৬৭ জনের মৃত্যু হয়েছে। শুধু মঙ্গলবারে ৬শ জনের বেশি মারা গেছে। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৬২ হাজার ৪শ ৮৮ জন আক্রান্ত হয়েছে। চিকিৎসাধীন রয়েছে ১ লাখ ৪শ জনের বেশি।
চীনের উহান থেকে বিশ্বের ২ শতাধিক দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাসে সবশেষ হিসেব অনুযায়ী, আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৯৭ হাজার ৬শ ২০ জনে দাঁড়িয়েছে। মারা গেছে ১ লাখ ২৬ হাজার ৬ শ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছে প্রায় পৌনে ৫ লাখ মানুষ। চিকিৎসাধীনদের মধ্যে ৫১ হাজার ৬০০ জনের অবস্থা আশঙ্কাজনক।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











